গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জার্মানি

স্পোর্টস ডেস্কে
২০ নভেম্বর ২০১৯, ১২:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১২:৩৪

হ্যাটট্রিক করেছেন জিনাব্রি। ইউরো বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচগুলোতে ছিল গোল উৎসব। গ্রুপ সেরা হয়ে মূল পর্বের টিকিট কেটেছে জার্মানি। ‘সি’ গ্রুপে বাছাইয়ের শেষ ম্যাচে নর্দার্ন আয়াল্যান্ডকে তারা উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ‘সি’ গ্রুপ থেকে শীর্ষে থেকে বাছাই শেষ করলো তারা।

জার্মানির হয়ে হ্যাট্রিকের দেখা পেয়েছেন জিনাব্রি। জোড়া গোলের দেখা পেয়েছেন গোরেটস্কা। এই জয়ের ফলে ৮ ম্যাচে ২১ পয়েন্ট জার্মানির। একই গ্রুপ থেকে জয়ে বাছাই শেষ করেছে নেদারল্যান্ডস। আগেই মূল পর্ব নিশ্চিত করা দলটি এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জর্জিনিয়ো ভিনালদাম দেখা পেয়েছেন হ্যাটট্রিকের।

৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা জার্মানি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ নেদারল্যান্ডস।

জার্মানির মতো একই ব্যবধানে জয়ের দেখা পেয়েছে বেলজিয়াম। তারা ৬-১ গোলে বিধ্বস্ত করেছে সাইপ্রাসকে। বেলজিয়ামের জয়ের দিনে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ান বেনটেক ও কেভিন ডি ব্রুইন। বাছাইয়ে শতভাগ রেকর্ড ধরে খেলেছে বেলজিয়াম। ১০ ম্যাচে তাদের জয় ১০টিতেই- পয়েন্ট ৩০।

অপর দিকে মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখা ওয়েলস ২-০ গোলে হাঙ্গেরিকে হারিয়ে অবশেষে নিশ্চিত করেছে মূল পর্ব। তাদের ম্যাচ জেতানোর নায়ক অ্যারন রামসে। জোড়া গোল করেছেন তিনি।

ইউরোর ২০১৬ সালে সেমিতে খেলা ওয়েলস বাছাই শেষ করলো গ্রুপ রানার্স আপ হয়ে। ৮ খেলায় তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে থাকা ক্রোয়েশিয়ার চেয়ে ৩ পয়েন্ট কম। 

/এফআইআন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম