গত সপ্তাহেই গোল ডট কমের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এবার লা লিগায় গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। সোমবার তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েই এ সম্মাননা জেতেন ২৮ বছর বয়সী তারকা।
রোনালদো এই পুরস্কার না জিতলেও ভক্তদের পছন্দের খেলোয়াড় বিভাগে জিতেছেন পুরস্কার।
অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিয়েজমান এবং বার্সার আন্দ্রেস ইনিয়েস্তাকে হারিয়ে সেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ।
মেসি জিতলেও হতাশ হতে হয়নি তার দলীয় সতীর্থ নেইমারকে। ব্রাজিলীয় তারকা জিতেছেন সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়ের খেতাব। সেরা কোচ হয়েছেন বার্সার কোচ লুইস এনরিকে।
পুরস্কার:
সেরা গোল রক্ষক: ক্লদিও ব্রাভো (বার্সেলোনা)
সেরা ডিফেন্ডার: সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)
সেরা মিডফিল্ডার: হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)
সেরা ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (বার্সেলোনা)
সেরা আফ্রিকান: সোফিয়ান ফেগৌলি (ভ্যালেন্সিয়া)
সেরা দক্ষিণ আমেরিকান: নেইমার (বার্সেলোনা)
ভক্তদের খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
সেরা খেলোয়াড়: লিওনেল মেসি (বার্সেলোনা)
/এফআইআর/








