বিএসজেএ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০১ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০১:৩৭

BSJA বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যানেল আই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল আই ৩-০ গোলে যমুনা টিভিকে হারিয়ে শিরোপা জেতে। জয়ী দলের আরিফ হোসেন হৃদয় দুটি গোল করেন। অন্য গোলটি করেন দেবাশিষ রায়। ম্যান অফ দ্য ফাইনাল হন আরিফ হোসেন হৃদয়।
বিএসজেএ’র প্রয়াত সদস্য আল মুসাব্বির সাদী পামেলের স্মরণে ‘ আল মুসাব্বির সাদী ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও পেয়েছেন আরিফ হোসেন হৃদয়। বিএসজেএ’র প্রয়াত সভাপতির স্মৃতিতে ‘ মাসুদ আহমেদ রুমি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পেয়েছে সেমিফাইনালিস্ট দল গাজী টিভি।
এর আগে অনুষ্ঠিত সেমিফাইনালে চ্যানেল আই ৭-০ গোলে এটিএন নিউজকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ২-০ গোলে হারায় গাজী টিভিকে। সেমিফাইনাল দুটির ম্যাচ সেরার পুরস্কার জিতেন চ্যানেল আইয়ের আরিফ হোসেন হ্নদয় এবং যমুনা টিভির আজিজুর রহমান। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য সত্যজিত দাস রুপু সেমিফাইনালে ম্যান অফ দি ম্যাচ জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুাফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন করেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জেসমিন জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যানের মধ্যে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের নির্বাহি সদস্য সত্যজিত দাস রুপু, বিএসজেএর সাধারণ সম্পাদক রায়হান আল-মুঘনি,  সহ-সভাপতি জুনায়েত হোসেন, যুগ্ন সম্পাদক এসএম সুমন, সিনিয়র সদস্য কাশীনাথ বসাক, আরিফুর রহমান বাবু এবং সাইদুর রহমান শামীম।

/আরএম/আরআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম