৬ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ আয়োজন করতে চায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০১ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০১:৫৬

BFF Logo(1) আগামী ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে বঙ্গবন্ধু কাপ ফুটবল আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২০ জানুয়ারি মধ্যে বঙ্গবন্ধু কাপ শুরুর কথা থাকলেও আসিয়ান অঞ্চলের টুর্নামেন্ট থাকায় এটি এগিয়ে আনতে চাইছে বাফুফে।
ওই সময়ে আসিয়ান অঞ্চলের দেশগুলো তাদের নিজস্ব টুর্নামেন্ট মারলিয়ন কাপ নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে ইতোমধ্যে বঙ্গবন্ধু কাপে খেলতে অপারগতা প্রকাশ করেছে।
সে অনুয়ায়ী বাফুফে এ টুর্নামেন্ট এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে। তাতে করে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে কাজ করবে এটি। ২০ জানুয়ারির আগে বঙ্গবন্ধু কাপ আয়োজন করলে আশিয়ান দেশগুলো বঙ্গবন্ধু কাপ খেলতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
এর আগে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কাপের প্রথম আসর বসেছিল। দ্বিতীয় আসর বসে ১৯৯৯ সালে। প্রায় ১৪ বছর পর চলতি বছর জানুয়ারিতে হয় তৃতীয় সংস্করণ।
আর সেই সংস্করণে বাংলাদেশসহ ৬টি দেশ নিয়ে বঙ্গবন্ধু কাপের আয়োজন করলেও চারটি দেশই তাদের বয়স ভিত্তিক দল পাঠিয়েছিল। এবার থাইল্যান্ড, মালয়েশিয়া, বাহরাইন, মিয়ানমার, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে বাফুফের।
উল্লেখ্য, ২০০৯ সালের পর আবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে মারলিয়ন কাপ টুর্নামেন্ট।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম