ইডেনে কিংবদন্তিদের ‘ল্যাপ অব অনার’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৩৬

ল্যাপ অব অনারের সময় রাহুল দ্রাবিড়। দিবা-রাত্রির টেস্টের যুগে অবশেষে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারত। ইডেন গার্ডেনসে এমন ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি রাখেনি পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। প্রথম দিন চা বিরতির সময় পূর্বঘোষণা অনুযায়ী ‘ল্যাপ অব অনার’ দেওয়া হয় ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের।

এসময় শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে দেখা যায় হাত নেড়ে বিশেষ গাড়িতে মাঠ প্রদক্ষিণ করতে। এসময় তাদের সঙ্গে ছিলেন- রাহুল দ্রাবিড়, কপিল দেব, অনিল কুম্বলে, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও দিলীপ ভেংসরকার।ছিলেন ভারতের কয়েকজন নারী ক্রিকেটারও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট করে দেওয়া হয়েছে ল্যাপ অব অনারের সেই ভিডিও। সেখানে লেখা ছিল, ‘ঐতিহাসিক মুহূর্তে ভারতের সাবেক ও বর্তমান তারকাদের ল্যাপ অব অনার দেওয়া হয়েছে ইডেন গার্ডেনসে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি