ম্যানচেস্টার ডার্বিতে নেই আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ১৪:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৪:৫০

চোটের কারণে খেলতে পারবেন না সের্হিয়ো আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সের্হিয়ো আগুয়েরো। ইনজুরির অবস্থা খুব একটা ভালো না হওয়াতে ছিটকে গেলেন বেশ কিছু ম্যাচ থেকে। থাকতে পারবেন না ম্যানচেস্টার ডার্বিতেও!

শনিবার চেলসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়ে যান আগুয়েরো। রবিবার তার চোট আক্রান্ত স্থানের স্ক্যানের পর জানা গেছে, বেশ কিছু দিন সাইডলাইনে থাকতে হবে তাকে।  

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা দিলেন এমন ইঙ্গিত, ‘বেশ কিছু ম্যাচে সে খেলবে না। সেটা কয়েক সপ্তাহ হতে পারে।’

আগুয়েরো কত দিনে ফিরতে পারবেন তার দিনক্ষণ নির্ধারিত করে বলতে পারেননি সিটি কোচ। শুরুতে তিনি নিশ্চিত করে বলতে পারেননি ডার্বি ম্যাচে আগুয়েরোর না থাকা প্রসঙ্গেও, ‘নির্ধারিত করে কিছু বলতে পারছি না। ডার্বিতো দুই সপ্তাহের মধ্যে? আমার মনে হয় না এ সময়ে সে ফিট হতে পারবে। যদি অলৌকিক কিছু হয় তাহলেই তা হয়তো সম্ভব।’ এর পরেই তাকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে ও ডার্বিতে খেলতে পারবে না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম