একদিনের বিরতি শেষে ফের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। অনুশীলনে ফেরায় স্বস্তির ফিরেছে বার্সা শিবিরে।
বৃহস্পতিবার বার্সার অনুশীলনে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। বার্সার অফিসিয়াল টুইটারে এক টুইটে জানানো হয়েছে, 'আজকের অনুশীলনে ছিলেন না লিও মেসি। ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের অনুমতি নিয়েই অনুশীলনে আসেননি তিনি।'
সদ্য ইনজুরি থেকে ফেরা মেসি ফের ফিটনেস সমস্যায় পড়েছেন। বুধবার রাতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন তিনি। যদিও পুরো নব্বই মিনিটই মাঠে ছিলেন। তবে ইনজুরির বিষয়ে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
/এমআর/








