বিয়ের পিড়িতে আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১১ ডিসেম্বর ২০১৫, ২০:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২০:১৮

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। শুক্রবার তিনি অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিয়ের অনুষ্ঠানটি খুব বড়সড় ভাবে না হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি বেশ জাঁকজমক ভাবেই হচ্ছে। শনিবারের ওই অনুষ্ঠানে প্রায় হাড়াই হাজার অতিথিকে দাওয়াত করা হয়েছে।

দাওয়াত পেয়েছেন সাবেক, বর্তমান ক্রিকেটার, বিসিবির সাবেক বর্তমান কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক।

শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ আশরাফুল বাংলা ট্রিবিউনের মাধ্যমে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

বুধবার রাতে নিজের রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে তার গায়ে হলুদ অনুষ্ঠান। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং আশরাফুলের বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই অর্চির সঙ্গে আংটি বদল করেন আশরাফুল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে আংটি বদল অনুষ্ঠানটি। অনিকা তাসলিমা অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এ্যালিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাইবোনের মধ্যে অর্চি বড়।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের