গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ১১:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:৪৭

শেষ মুহূর্তের ভুলে জয় বঞ্চিত রিয়াল। ম্যাচ শুরুর আগেই সুখবরটা পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পরেও প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছে স্বাগতিকরা। পিএসজির সঙ্গে লস ব্লাঙ্কোসরা ড্র করেছে ২-২ গোলে

রিয়ালের ম্যাচ শুরুর একটু আগে ক্লাব ব্রুজ ১-১ গোলে ড্র করে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। দুই দলের ম্যাচটি ড্র হওয়াতে নকআউট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি রিয়ালকে। বরং প্রতিশোধের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে জিদানের দল। দুই অর্ধে কারিম বেনজিমা দুটি গোল (১৭ ও ৭৯ মিনিট) করে রিয়াল মাদ্রিদের জয়টাকে প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন। বিপত্তিটা বাঁধে ৮১ মিনিটে। নিজেদের রক্ষণের ভুলে সমতায় ফেরার রসদ পেয়ে যায় ফরাসি জায়ান্টরা। স্কোর ২-১ করেন কিলিয়ান এমবাপে। ৮৩ মিনিটে সারাবিয়ার গোলে সমতা ফেরায় পিএসজি।

ইনজুরি সময়ে রিয়ালের জয় নিশ্চিতের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গ্যারেথ বেল। ফ্রি কিক থেকে শট নিলেও তা গিয়ে লেগেছে পোস্টে। এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ রিয়াল।

টটেনহামের নাটকীয় জয়ে জোড়া গোল ছিল কেইনের। নকআউট নিশ্চিতের ম্যাচে জয় পেয়েছে টটেনহামও। অলিম্পিয়াকোসকে তারা ৪-২ গোলে বিধ্বস্ত করেছে। জেতা এই ম্যাচের শুরুর চিত্রটা বিবর্ণ ছিল স্পারদের। ৬ ও ১৯ মিনিটে দুটি গোলে অলিম্পিয়াকোস এগিয়ে গেলে হারের শঙ্কায় ছিল স্পাররা। সেই দলটিই বিরতির আগে একটি গোল শোধ দিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। দেলে আলির গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন হ্যারি কেইন, চতুর্থ গোলটি করেন অরিয়ের। একই গ্রুপে শেষ ষোলো নিশ্চিত করে ফেলা বায়ার্ন গোল উৎসব করে হারিয়েছে রেড স্টারকে। জয় পেয়েছে ৬-০ গোলে।  অপর দিকে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে শাখতার দোনেৎস্কের সঙ্গে ড্র করে নকআউট নিশ্চিত করেছে গ্রুপ সেরা হয়ে।

আরেক ম্যাচে গ্রুপ ‘ডি’ থেকে জুভেন্টাসকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হতো অ্যাতলেতিকো মাদ্রিদের। পাউলো দিবালার একমাত্র গোলে জুভেন্টাস জিতে যাওয়ায় গ্রুপ সেরা নিশ্চিত ইতালিয়ান জায়ান্টরা। এখন নকআউটে যেতে পরের মাসে লোকোমোটিভ মস্কোকে হারাতেই হবে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম