এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ১২:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৩

উদ্বোধনীতে থাকছে বর্ণাঢ্য আয়োজন। নেপালের দশরথ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ মাঠে গড়াবে এসএ গেমসের ১৩তম আসর। ৩ ঘণ্টার বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করবেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এক কথায় উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হবে ভূমিকম্পের পর নতুন করে সাজানো এই স্টেডিয়ামে।

১০ দিনের এই গেমসে ২৬টি ডিসিপ্লিনে ৩২৪টি সোনার লড়াইয়ে অংশ নেবেন ক্রীড়াবিদরা, যেখানে আগের মতোই ফেভারিট ভারত। আগের ১২টি আসরেই যে তারা ছিল সবার ওপরে। তবে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কাও বিভিন্ন ডিসিপ্লিনের ইভেন্টগুলোতে নিজেদের সাধ্যমতো লড়াই করবে।

নেপাল তৃতীয়বারের মতো এর আয়োজক। তাই জাঁকজমকে কোনো কমতি রাখছে না নেপাল। আয়োজকদের সচিব কৌল বাহাদুর গুরুং জানিয়েছেন, প্রায় ৮ হাজার আর্টিস্ট ও পারফরমার উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করবেন। আর তা শুরু হবে তিন মিনিটের একটি লেজার শোর মধ্য দিয়ে। তার পরেই মার্চ পাস্টে অংশ নেবেন অফিসিয়াল ও অ্যাথলেটরা।

দুই মিনিটের মশাল প্রজ্জ্বলনের পর  এসএওসির পতাকা উত্তোলনের আগে নেওয়া হবে মার্চ পাস্টে। মশাল প্রজ্জ্বলন করবেন দক্ষিণ এশিয়াতে তায়কোয়ান্দোতে চারবারের স্বর্ণজয়ী অ্যাথলেট দীপক বিস্তা।

এছাড়াও থাকছে ড্রোনের ব্যবহার। তার পর ২০ মিনিটের আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম