ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মুখে অনিক!

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৪

কাজী অনিক। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডোপ টেস্টে ধরা পড়ে নিষেধাজ্ঞার মুখে ঢাকা মেট্রোর হয়ে খেলা বামহাতি পেসার কাজী অনিক।

গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলা এই ক্রিকেটারকে ধরা হচ্ছিল উদীয়মান পেসার হিসেবে। আর সেই পেসারই করে বসলেন ভুল। তার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কারণে বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে তাকে।

তার শাস্তির বিষয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘মেডিক্যাল টিমের কাছ থেকে পাওয়া তথ্য থেকেই বিষয়টি জানতে পেরেছি। জাতীয় লিগে ডোপ টেস্টে তাকে পজিটিভ পাওয়া গেছে। তাই জাতীয় লিগের বাকি অংশে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।’

নান্নু আরও জানালেন, ভবিষ্যৎ অনেক পরিকল্পনার অংশ ছিলেন কাজী অনিক। কিন্তু বাজে দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সেসব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ‘আমাদের বেশ কিছু প্রোগ্রামে সে সঙ্গী ছিল। কিন্তু পরিপূর্ণ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে এখন আর সেখানে রাখছি না।’

জানা গেছে, নিষিদ্ধ বস্তু সেবন করেছিলেন অনিক। বিসিবির অ্যান্টি ডোপিং বিধি অনুসারে যার শাস্তি দুই বছর থেকে এক বছরের নিষেধাজ্ঞা। ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের