আবারও হোঁচট ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৪

অ্যাস্টন ভিলাকে শুরুতে এগিয়ে নেন জ্যাক গ্রিয়েলিশ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে উলা গুনার সুলশারের শিষ্যরা।

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে গোল না মিললেও ৪২ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

দ্বিতীয়ার্ধে অবশ্য ৬৪ মিনিটে ভিক্তর লিন্ডেলফের হেড করা গোলে ব্যবধান বাড়িয়ে নিয়েছিল। দুই মিনিট বাদে আবার সমতা ফেরায় অ্যাস্টন ভিলা।

এই ম্যাচে ড্র করে সামনে আরও দুটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। হোসে মরিনহো টটেনহামের কোচ হয়ে ফেরায় বুধবার সাবেক কোচের ক্লাবের বিরুদ্ধে তাদের খেলতে হবে। আবার শনিবার খেলতে হবে ম্যানচেস্টার ডার্বিতে।

ম্যানইউর মতো ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনালও। নরউইচ সিটির সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আটে আর্সেনাল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম