ভুটানের কাছে হেরে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১

ভুটানের কাছে হেরে শুরু বাংলাদেশের এসএ গেমস ফুটবলে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সোনা জয়ের লক্ষ্য নিয়ে কাঠমান্ডু গেলেও প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে জামাল ভূঁইয়াদের। সোমবার ভুটানের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জামাল-রবিউলরা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। লং বলে খেলার চেষ্টা সফল হয়নি তাদের। ১৫ মিনিটে রবিউল হাসানের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ভুটান অধিনায়ক চেনচো কঠিন অ্যাঙ্গেল থেকে লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন।

গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ভুটান সুযোগ পেয়ে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। ৬৪ মিনিটে অধিনায়ক চেনচো গেইলশন বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

গোল শোধ করতে বাংলাদেশ মরিয়া চেষ্টা করেছে কয়েকবার। তবে সুফিল-আরিফুলরা বদলি হিসেবে নেমেও দলের হার এড়াতে পারেননি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের