আজ জিতলেই ৪০ হাজার ডলার বোনাস জামালদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০

খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বোনাস ঘোষণা করেছে বাফুফে এসএ গেমসের ফুটবলে আর কিছুক্ষণ পরই দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ জিতলেই ফাইনালে যাবে জামাল ভূঁইয়ারা। খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ জিতলেই দলকে বোনাস দেওয়া হবে ৪০ হাজার ডলার। প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ হাজার ডলার করে। 

ফাইনালে জিততে পারলে আরও বোনাস অপেক্ষা করছে জাতীয় দলের জন্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলোয়াড়দের উজ্জীবিত করতে আমরা বোনাস ঘোষণা করেছি। আজ নেপালকে হারাতে পারলে খেলোয়াড়রা ৪০ হাজার ডলার বোনাস পাবে। শিরোপা জিততে পারলে আরও বড় পুরস্কার অপেক্ষা করছে তাদের জন্য। ’

নেপাল ম্যাচের আগে বাংলাদেশ একটা দুঃসংবাদ পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়সূচক গোলদাতা মাহবুবুর রহমান সুফিল আজ খেলতে পারছেন না। কার্ড সমস্যার কারণে তাকে ছাড়াই খেলতে নামবে দল।

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম