বিপিএলে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন নাসির জামশেদ!

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০

নাসির পাকিস্তান সুপার লিগে সতীর্থ ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ। এ ঘটনায় ফেব্রুয়ারিতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। ম্যানচেস্টারের একটি আদালতে জবানবন্দি নেওয়ার সময় আরও জানা গেলো, বিপিএলে ফিক্সিং সম্পর্কিত অজানা তথ্য। ২০১৬ সালে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি!

পিএসএলে দুর্নীতিতে জড়ানোয় গত বছরের আগস্টে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি। তার সঙ্গে জড়িত ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ। ২০১৭ সালে এই অভিযোগে ইংল্যান্ডে আটক হন তারা। সেখানেই শুরু হয় বিচার কাজ। আগে দোষ স্বীকার না করলেও আজ শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন নাসির। তার দুই সহযোগী অবশ্য পিএসএলে অর্থ দিয়ে ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ফুসলানোর কথা স্বীকার করেছেন।

তদন্তে আরও জানা গেছে, ২০১৬ সালে বিপিএলে ফিক্সিংয়েরই চেষ্টা করেছিলেন নাসির। পিএসএলে ফিক্সিংয়ে ভূমিকা রাখতে পারলেও বিপিএলে পারেননি। এর মধ্যে রংপুর রাইডার্সের হয়ে প্রথম চেষ্টায় ব্যাটে পূর্ব নির্ধারিত গ্রিপ নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন পূর্বনির্ধারিত কোনো সংকেতই দেননি তিনি। দ্বিতীয় চেষ্টায় বরিশাল বুলসের বিপক্ষে দ্বিতীয় প্রচেষ্টায় ফিক্সিংয়ের কথা থাকলেও সেই ম্যাচে একাদশ থেকে বাদ পড়ে যাওয়াতে তা সম্ভব হয়নি।   

জামশেদের সঙ্গে আটক হওয়া আনোয়ার জানান, আন্ডার কভার অফিসারের সঙ্গে ২০১৬ সালের নভেম্বরে একটি হোটেলে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই জানান স্পট ফিক্সিংয়ে ১০ বছর কাজ করছেন। আরও জানান, বিপিএলে তার হয়ে কাজ করছেন ৬জন ক্রিকেটার!

/এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি