‘আমি দুই মিটার লম্বা, লাফিয়ে ওঠায় ওরা ভয় পেয়ে যায়’

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৯

রিয়ালের ড্র ভূমিকা ছিল থিবো কোর্তোয়ার। রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া উচ্চতায় প্রায় সাড়ে ৬ ফিট। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র আদায় করে নেওয়ার পেছনে কৃতিত্বটা আসলে তার। আসলে উচ্চতার! কারণ এই উচ্চতাকে কাজে লাগিয়েই যে ভীতির সঞ্চার করেছিলেন প্রতিপক্ষ গোলকিপারের মনে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ গোলকিপার বললেন সেই কথা।

দলের জয়ের পর কোর্তোয়া বললেন, ‘আমি আসলে কর্নার কাজে লাগাতে নিজের উচ্চতার সহায়তা নিয়েছিলাম। বলতে গেলে আমি প্রায় দুই মিটার লম্বা। লাফিয়ে উঠায় ওরা ভয় পেয়ে যায়।’

দ্বিতীয়ার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল কর্নার থেকে গোল আদায় করে নেয় ইনজুরি সময়ে। অবশ্য তখন গোল পেতে মরিয়া ছিল পুরো দল। গোলবার ছেড়ে প্রতিপক্ষের ডি বক্সে চলে এসেছিলেন রিয়াল গোলকিপারও। এই গোলটি আদায় করে নেওয়ার পেছনে ভূমিকা আসলে তার।

টনি ক্রুসের কর্নার থেকে পাওয়া বলে তখন মাথায় বলটি ছুঁয়েছিলেন কোর্তোয়া। আরেকটু হলে গোলটিও হয়ে যেত। আতঙ্কিত ভ্যালেন্সিয়া গোলকিপার বলটি ঠেকিয়ে দিলেও তা লুফে নিতে পারেননি। সুযোগে ফিরতি বলটি আবার জালে জড়িয়ে দেন বেনজিমা। তাতে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। তখনকার মুহূর্ত নিয়ে তার কথা, ‘টনি ক্রুস কর্নার পাঠায় কাছের জালে। তখন দেখছিলাম বলটি আমার উচ্চতা বরবার আসছে। দেখে বলটিতে সংযোগ রাখার চেষ্টা করেছিলাম। তারপরেই বলটি বেনজিমার কাছে চলে আসে।’

ড্রয়ের পর এখন ক্লাসিকোতে দুইয়ে থেকে বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও পয়েন্ট সমান ৩৫। এই ম্যাচ যেই জিতবে লা লিগায় এগিয়ে যাবে তারা। কোর্তোয়া অবশ্য ম্যাচটির চ্যালেঞ্জ সম্পর্কে জানেন ভালো করে, ‘বার্সেলোনা ভালো ফর্মে আছে। বরুশিয়া, ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ভালোও করেছে। আমরা আশা করছি নিজেদের শক্তমত্তা দেখাতে পারবো।’     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম