রাজনৈতিক উত্তাপের ‘এল ক্লাসিকো’ আজ!

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১২:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৫

অনুশীলনে বার্সা মৌসুমের প্রথম এল ক্লাসিকো হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর। সেই ক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে আজ। অবশ্য ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথা শুনে মনে হতে পারে, ম্যাচটি না হওয়া পর্যন্ত তিনি শতভাগ আশ্বস্ত নন, ‘আমাদের বিশ্বাস করতে হবে এল ক্লাসিকো যথাসময়েই মাঠে গড়াবে।’

                                                                ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ১টায়। দেখা যাবে সরাসরি ফেসবুকে।

স্পেনের রাজনৈতিক উত্তাপে প্রথমবার করা যায়নি ম্যাচটি। তাই ন্যু ক্যাম্পে হতে যাওয়া ম্যাচটিকে বলা হচ্ছে রাজনৈতিক উত্তাপের এল ক্লাসিকো! উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে দুই দলের জমজমাট অবস্থান। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সমান ৩৫ পয়েন্ট। গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বার্সা। তাই আজ যে দল জিতবে লিগ জয়ের দৌড়ে তারা একটু এগিয়ে যাবে ।

 এই ক্লাসিকোও কি বার্সার আধিপত্যের সাক্ষী হবে?  লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ৬ ম্যাচে রেকর্ড খুব একটা স্বস্তি দিচ্ছে না রিয়ালকে। দুটি ড্রয়ের বিপরীতে হার ৪টি। তাই বলে হাল ছেড়ে দিচ্ছেন না রিয়াল কোচ জিদান, ‘আমরা জানি কাদের সঙ্গে খেলতে যাচ্ছি। ওদের মেসি আছে, কিন্তু আমাদেরও অস্ত্রের অভাব নেই।’
রাজনৈতিক উত্তাপ আছে বলে দুই দলের হোটেল প্রিন্সেস সোফিয়ায় নিরাপত্তাকর্মী আছেন প্রায় ৩ হাজার। জিদানও জানেন এই অবস্থা। তবে খুব করে চাইছেন ম্যাচটা হোক যথাসময়ে, ‘বাইরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু লোকজন কিন্তু  চায় এই ম্যাচটি হোক। আমরা বিশ্বাস করি ম্যাচটি মাঠে গড়াবে।’

চোটের কারণে রিয়ালে আজ নেই হ্যাজার্ড, মার্সেলো, রদ্রিগেজ, ভাসকেজ ও  আসেনসিও। রিয়াল দলে ফিরেছেন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। ফরোয়ার্ড বেল ফিট হলেও ৩০ নভেম্বরের পর শুরুর একাদশে জায়গা পাননি। বেল প্রসঙ্গে জিদানের কথা, ‘বেল আমাদের সঙ্গে আছে অনুশীলনও করছে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সবার মতো সেও প্রস্তুত।’

আক্রমণে বার্সার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি আবার রিয়ালের হয়ে বেনজেমা। শেষ আট খেলায় রিয়াল তারকার গোল ৯টি আবার ১২ ম্যাচে মেসির ১৪টি। তাই বেনজেমাকে ঘিরে আলাদা পরিকল্পনা আছে বার্সার। ভালভার্দেও জানালেন তেমনটা, ‘বেনজেমা দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে। স্কোর করছে, মাদ্রিদের টপ স্কোরারও। তাকে আটকানোর ওপর অনেক কিছু নির্ভর করছে।’ ভালভার্দেই জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে তারা পাচ্ছে না আর্থুর মেলোকে, হ্যামস্ট্রিংয়ের চোটে নেই ডেম্বেলেও। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করা ম্যাচটির স্কোয়াডই আজ নামাবে বার্সেলোনা।  

বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টের স্টেগেন, সেমেদো, পিকে, লেংলে, আলবা, রাকিতিচ, বুসকেটস, ডি ইয়ং, মেসি, সুয়ারেজ, গ্রিজমান।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: কোর্তোয়া, কারবাহাল, ভারান, রামোস, মেন্ডি, ক্রুস, কাসেমিরো,ভালভার্দে, রদ্রিগো, বেনজেমা ও ভিনিসিয়ুস।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম