নৌবাহিনীর চতুর্থ শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

নৌবাহিনীর চতুর্থ শিরোপা বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে।এই নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতলো সার্ভিসেস দলটি।

নৌবাহিনীর হয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে একমাত্র গোলটি করেন খোরশেদুর রহমান।টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় সোনালী ব্যাংকের গোলকিপার বিপ্লব কুজুর এবং টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা মাহাবুব হোসেন।তার স্টিক থেকে এসেছে ১৭টি গোল।

চ্যাম্পিয়ন নৌবাহিনী ট্রফিসহ পেয়েছে ১ লাখ টাকা। আর রানার্সআপ সোনালী ব্যাংক ট্রফি ছাড়াও পেয়েছে ৫০ হাজার টাকা।এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় পেয়েছেন ১০ হাজার টাকা করে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম