অবিক্রীতই থাকলেন মুশফিক-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৯, ২৩:১৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

অবিক্রীতই থাকলেন মুশফিক-মোস্তাফিজ প্রথম দফায় আইপিএল নিলামে অবিক্রীত থেকেছেন মুশফিকুর রহিম। তার মতো একই দশা ছিল মোস্তাফিজুর রহমানেরও। নিলামের চূড়ান্ত পর্বে ডাক আসার সুযোগ একটা ছিল, কিন্তু সেই পর্বে আর ডাকাই হয়নি মুশফিক-মোস্তাফিজকে!

মুশফিকুর রহিমের নাম অবশ্য প্রাথমিক তালিকায় ছিল না। পরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহেই নিলামে নাম ওঠে মুশফিকুর রহিমের ।তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, মোস্তাফিজের এক কোটি। কলকাতায় হওয়া নিলামে মুশফিক আর মোস্তাফিজ  তবুও ডাক পেয়েছেন, কিন্তু তালিকায় থাকা আর ৫ বাংলাদেশি ক্রিকেটারের বেলায় সেটিও ঘটেনি।নিলামে ডাক পাননি্-তামিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাসকিন ও সৌম্য।

মুশফিক-মোস্তাফিজের মতো অবিক্রীত থেকেছেন অন্য দেশের অনেক ক্রিকেটারই। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে ডাকেনি কোনো দল। কুশল পেরেরা দ্বিতীয়বার ডাক পেলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। দল না-পাওয়াদের এই তালিকায় আছেন শাই হোপ, কলিন মানরো, টিম সাউদি ও কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ক্রিকেটাররাও। এবারের নিলামে সবচেয়ে বেশি দল পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, তারপরেই  ইংলিশরা।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি