পিএসজির বছর শেষের ম্যাচে এমবাপ্পে-নেইমার ‘শো’

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৯, ১২:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৫:২১

জোড়া গোল করেছেন এমবাপে, একটি করেছেন নেইমার। বড় জয়ে বছর শেষ করলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে ৪-১ গোলের এই জয়ে শীর্ষে থাকা দলটি ৭ পয়েন্টের ব্যবধান রাখলো মার্সেইর সঙ্গে।

আমিয়াঁ আসলে বিদ্ধ হয়েছে পিএসজির আক্রমণভাগের ত্রিফলা- কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মাউরো ইকার্দিতে। এদের মাঝে সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন এমবাপ্পে। শুক্রবার ২১তম জন্মদিন পালন করেছেন ফরাসি স্ট্রাইকার। সেই উৎসবের রেশটা ধরে রাখলেন জোড়া গোল  করে। ১০ মিনিটে তার গোলে এগিয়ে যায় পিএসজি। নেইমারের দেওয়া থ্রু বল থেকে জাল কাঁপান তিনি।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমারও। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের দ্বিতীয়ার্ধও দেখেছে এমবাপ্পের দাপট।  ৬৫ মিনিটে আবারও গোল করেছেন। তাতে মৌসুমে ১১টি গোল তুলে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ৫ মিনিট পর অবশ্য একটি গোল শোধ দেয় আমিয়াঁ।

তাতেও লাভ হয়নি। ৮৪ মিনিটে আবার পিএসজির হয়ে ব্যবধান বাড়িয়ে নেন ইকার্দি। 

দাপুটে জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্টে শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা মার্সেইয়ের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক