আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সিডল

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০

পিটার সিডল। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন পিটার সিডল। ৩৫ পেরোনো এই পেসার বিদায় বল দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন খেলার আগে আকস্মিক এই সিদ্ধান্তটি সতীর্থদের জানিয়েছেন সিডল। সবার কাছে সিদ্ধান্তটি আকস্মিক ঠেকলেও সিডল এমনটি ভেবে রেখেছিলেন এই বছরের অ্যাশেজেই, ‘আসলে সঠিক সময়টা কখন এটা বুঝতে পারা খুব কঠিন। তবে এটা অ্যাশেজেই ছিল। যদিও আমার মূল লক্ষ্য ছিল, সফরকারী দলটির সঙ্গী হয়ে যেন চেষ্টা করতে পারি।’

এরপরেই অবসর ভাবনা নিয়ে কোচ ল্যাঙ্গার ও অধিনায়ক পেইনের সঙ্গে সেই সিরিজে আলোচনা করেছিলেন তিনি। সেই থেকেই ঘরের মাঠে অবসর নেওয়ার ভাবনাটা তাকে পেয়ে বসে, ‘যখন সিদ্ধান্ত নিয়েই ফেলি, তখন পেইন ও ল্যাঙ্গারের সঙ্গে ওই সিরিজে আলোচনা করেছি। আমি সেখানেই এটা করে ফেলতে পারতাম। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ায় আরেকটি টেস্ট খেলতে পারলে সেটা হতো দারুণ কিছু।’

২০০৮ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া সিডল এখন পর্যন্ত খেলেছেন ৬৭টি টেস্ট। এ সময়ে ৩০.৬৬ গড়ে নিয়েছেন ২২১ উইকেট। এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ার অ্যাশেজ ‍পুনরুদ্ধারেও ছিল তার ভূমিকা। ২০১০-১১ মৌসুমের অ্যাশেজে নিজের ২৬তম জন্মদিনে হ্যাটট্রিকের দুর্লভ কীর্তি আছে তার। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ার অবশ্য তেমন সমৃদ্ধ নয় তার। ২০টি ওয়ানডেতে নিয়েছেন ১৭টি উইকেট আর দুই টি-টোয়েন্টিতে নিয়েছেন মাত্র ৩ উইকেট!

তবে ২০১৬ সালে পিঠের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েন প্রায় দুই বছরের জন্য। গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আবার ফেরেন দলে। সর্বশেষ অ্যাশেজেও ছিলেন। এরপর পাকিস্তান সিরিজে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে ছিলেন। তবে একাদশে জায়গা হয়নি। তাই এই বছরের সেপ্টেম্বরে ওভালে খেলা অ্যাশেজের পঞ্চম টেস্টটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে রইলো।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম