‘রামোস এলেও এখানে ঠিকমতো খেলতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:৩৮

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। টানা ফুটবলের কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ খেলার জন্য কিছুটা অনুপযুক্ত। অসময়ের বৃষ্টিতে মাঠের কিছু কিছু জায়গা আবার কর্দমাক্ত হয়ে পড়েছে। ঠিকমতো পরিচর্যার অভাবে অনেক জায়গায় ঘাসও ঠিকমতো নেই। যে কারণে বল অনেক সময় লাফিয়ে ওঠে,নিয়ন্ত্রণ করা যায় না। এ নিয়ে আপত্তি অনেকেরই। বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন অবশ্য এককাঠি বাড়া, ক্ষুব্ধ হয়ে বললেন, এই মাঠ আসলে গরু চরানোর উপযোগী।
শুক্রবার পুলিশ এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও বসুন্ধরা কোচ মাঠসহ নানা বিষয়ে সমালোচনা মুখর ছিলেন। মাঠ নিয়ে এই স্প্যানিশ কোচ বললেন,‘এমন মাঠে ভালো ফুটবল খেলা কঠিন। অনেক সময় বল ঠিকমতো আসে না। এরকম গোচারণ ভূমিতে ভাল খেলার কোনও উপায় নেই। এখানে ভাল খেলার চেষ্টা করলে যেকোনও বড় দল গ্রুপ পর্ব কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে পারে। এখানে দুটি পাস খেলা কঠিন, খেলোয়াড়দের পক্ষে বল নিয়ন্ত্রণ করা কঠিন। সার্জিও রামোস এলেও এখানে ঠিকমতো খেলতে পারবে না!’
ফেডারেশন কাপের টানা সূচি নিয়েও বিরক্ত ব্রুজন বলেছেন এভাবে চললে দেশের ফুটবলের উন্নতি হবে না, ‘১০-১১ দিনে ৫ ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নেই, তাহলে তাদের কাছ থেকে ভালো খেলা আশা করি কীভাবে। এভাবে কোনো কম্পিটিশন চলতে পারে না। একটা ফাইনালের আগে ৫-৬ দিন প্রস্তুতির সময় দেবে, ভালো ম্যাচ দেখার জন্য দর্শক আসবে, স্পনসর আসবে। এমনই একটা টুর্নামেন্ট হওয়া উচিত। এখন যেভাবে চলছে তাতে খেলোয়াড়দের কোনও উপকার হবে না।বাংলাদেশের ফুটবলেরও কোনও উপকার হবে না।’
ম্যাচের বল নিয়েও আপত্তি এই কোচের,‘বলের মান ভালো নয়। এ কারণেও ভালো খেলা কঠিন। অন্তত এই মানের টুর্নামেন্টে আরও ভালো মানের বল দিয়ে খেলা উচিত।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি