ফেনীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে ফেনী পিটিআই মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের পাটোয়ারী।








