চতুর্থ রাউন্ডে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ১১:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১২:০৪

চতুর্থ রাউন্ডে আর্সেনাল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল।

প্রথমার্ধে এই লিডসই চাপে রেখেছিল গানারদের। একমাত্র গোলে এই জয়ে ভূমিকা ছিল নতুন কোচ মিকেল আরতেতার! শিষ্যদের নিষ্প্রভ পারফরম্যান্সে রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রথমার্ধে। এর পরেই দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে জয় সূচক গোলটি করেন নেলসন।

প্রথমার্ধে গানাররা একরকম কোণঠাসা হয়ে পড়েছিল লিডসের মুহুর্মুহু আক্রমণে। লিডসের দুর্ভাগ্য যে আধিপত্য বিস্তার করে খেললেও ভেস্তে গেছে তাদের আক্রমণ। এমন ১৫টি প্রচেষ্টা ছিল লিডসের। যার মধ্যে ছিল প্যাটট্রিক বামফোর্ডের বারে গিয়ে লাগা একটি শটও। দ্বিতীয়ার্ধে ছিল ভিন্ন চিত্র। আরতেতাই তখন রাগান্বিত স্বরে শিষ্যদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যার ফল মেলে দ্বিতীয়ার্ধে। রেইস নেলসন করেন আর্সেনালের জয় সূচক গোল।

আর্সেনাল গোলরক্ষক মার্তিনেস জানিয়েছেন প্রথমার্ধে কতটা রাগান্বিত ছিলেন কোচ আরতেতা, ‘কোচ অনেক রেগে যাচ্ছিলো। তিনি আমাদের পারফরম্যান্সে খুশি হতে পারছিলেন না। কারণ আমরা জানতাম ওরা এভাবেই খেলতো, আর আমরাও কোচের কথাকে সম্মান দিচ্ছিলাম না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম