ফুটবলকে বিদায় ডি রসির

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৪:৩৭

ড্যানিয়েল ডি রসি। ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইতালির সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি। বোকা জুনিয়র্সে চুক্তি করার মাত্র ৬ মাসের মাথায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী।

২০০৬ বিশ্বকাপ জেতা ইতালি দলের তরুণতম সদস্য ছিলেন ডি রসি। বেশির ভাগ সময় কাটিয়েছেন ইতালীয় ক্লাব রোমায়। সিরি আ’ দলটির হয়ে ১৮ বছর খেলেছেন। ৬১৬ ম্যাচ খেলে ২০০৭ ও ২০০৮ সালে দলটিকে কোপা ইতালিয়া জেতাতে অবদান রেখেছিলেন। অসামান্য অবদানে ২০০৯ সালে সিরি আ’র বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন।

ইতালির হয়ে ১১৭টি ম্যাচ খেলা ডি রসি জানিয়েছেন চোট ভাবনায় এমন সিদ্ধান্ত নেননি তিনি। পরিবারকে আরও বেশি সময় দিতেই অবসরের সিদ্ধান্ত তার, ‘আমার আসলে শারীরিক কোনো সমস্যা নেই। আমার মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটানো প্রয়োজন। ওরা আমাকে খুব মিস করে, আমিও করি।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম