ছন্দেই আছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ০৯:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৩

ছন্দেই আছেন রোনালদো এই মৌসুমে দুরন্ত গতিতে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিরি আ’তে শেষ ৫ ম্যাচেই দেখা পেয়েছেন গোলের। ব্যতিক্রম হয়নি রোমার বিপক্ষেও। তার ছন্দে থাকা নৈপুণ্যে জুভেন্টাস জিতেছে ২-১ গোলে। 

শুরুর দশ মিনিটেই হয়েছে দুই গোল। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন দেমিরাল। দিবালার ফ্রি কিক থেকে দারুণ এক ভলিতে গোলটি করেন তিনি। ১০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন রোনালদো। এ নিয়ে শেষ ৬ ম্যাচ মিলিয়ে তার গোল সংখ্যা ৯, লিগে মোট ১৪।

পিছিয়ে থাকা রোমার হতাশা আরও বাড়ে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। উইঙ্গার নিকোলো জানিওলোকে চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়। এর আগে একই দশা হয়েছিল ‍জুভেন্টাসেরও। ১৭ মিনিটে চোট নিয়ে চলে যেতে হয় দেমিরালকে। বদলি হিসেবে মাঠে নামেন মাতিয়াস দি লিখট।

জুভেন্টাসের মতো পেনাল্টি থেকে একটি গোল শোধ দিয়েছে রোমা। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ডিয়েগো পেরাত্তি স্পট কিক থেকে গোলটি করেন। যদিও তা হারের ব্যবধান কমায় মাত্র।

এই অর্ধে ব্যবধান আরও বাড়তো জুভেন্টাসের। গঞ্জালো হিগুয়েইনের শট বাতিল হয়েছে অফসাইডে। রোনালদো ভালো পজিশনে থেকেও লক্ষ্য বরাবর রাখতে পারেননি বল, মেরে দিয়েছেন বাইরে।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টার মিলান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম