চার সপ্তাহর জন্য মাঠের বাইরে মতিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২০:২৯

মতিন মিয়া নাবীব নেওয়াজ জীবনের জায়গায় একাদশে খেলার সুযোগ পেয়ে মতিন মিয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়। ওটাই ছিল সেমিফাইনালে খেলার ছাড়পত্র। সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে তাকে ঘিরে তাই প্রত্যাশা ছিল বেশি। কিন্তু দুর্ভাগ্য ম্যাচ ঘড়ির কাঁটা চার মিনিট পেরোনোর আগেই মতিন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন।

মাঠের বাইরে এসে একবার চেষ্টাও করেন দৌড়ানোর। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত উঠে যেতে হয়ছে মতিনকে। খেলতে না পেরে মতিন মাঠেই চোখের জলে বুক ভাসিয়েছেন। তার জন্য আরও দু:সংবাদ, এই চোটের কারণে সম্ভবত চার সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে!

মতিন থাকলে বুরুন্ডির বিপক্ষে গোল পেলেও পেতে পারতো স্বাগতিকক দল। অন্তত ভরসার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ফরোয়ার্ড। ইংলিশ কোচ জেমি ডে বলেছেন, ‘মতিন থাকলে কী হতো জানি না। ইতিবাচক কিছু হলেও হতে পারতো। এখন ওর যা অবস্থা তাতে করে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। উরুর চোটে কিছুদিন খেলতে পারবে না ও।’ এর অর্থ, বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগ ও এএফসি কাপের শুরুতে খেলা অনিশ্চিত মতিনের।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক