সময় পাল্টাচ্ছে না আইপিএলে, থাকবে কনকাশন সাব

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ১২:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৫০

সময় পাল্টাচ্ছে না আইপিএলে, থাকবে কনকাশন সাব আইপিএলের ম্যাচের সময় এগিয়ে আনা হবে- গত কয়েকমাস ধরে এমন জল্পনা-কল্পনা চলছিল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন, সময় পাল্টাচ্ছে না আইপিএলের। তবে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে এবারের মৌসুমে।

এতদিন শোনা যাচ্ছিল, ব্রডকাস্টারদের কথা মাথায় রেখে আইপিএল ম্যাচ শুরু হতে পারে ভারতীয় সময় ৭টা থেকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সময় পাল্টানোর বিষয়টি গুরুত্ব পায়নি। সভা শেষে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইপিএলে রাতের খেলায় সময়ের কোনও পরিবর্তন আনা হবে না। ম্যাচ শুরু হবে ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।)’

দিনপ্রতি দুটি ম্যাচ না রাখার বিষয়টি পুরোপুরি বাতিল হয়নি এই মৌসুমে। সভার পর জানানো হয়েছে, মাত্র ৫দিন দুটো করে ম্যাচ খেলা হবে। সৌরভ জানিয়েছেন, ‘আমাদের ৫দিন দুটি করে ম্যাচ থাকবে। একটি ৪টা (ভারতীয় সময়), আরেকটি ৮টায় (ভারতীয় সময়)। আমরা এবার দিনে দুটি করে ম্যাচের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

সবচেয়ে বড় যে পরিবর্তন আসছে, সেটি হলো- কনকাশন সাব ও নো বল ডাকতে তৃতীয় আম্পায়ারের ব্যবহার। গাঙ্গুলী বলেছেন, এই মৌসুমে চালু হবে এসব পরিবর্তন, ‘এই মৌসুমে কনকাশন সাব ও নো বলের জন্য তৃতীয় আম্পায়ার ব্যবহার করা হবে।’

সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, আইপিএল শুরুর আগে আইপিএলের সব তারকাদের নিয়ে একটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইপিএলের ১৩তম সংস্করণ শুরু হবে আগামী ২৯ মার্চেই। ফাইনাল খেলা হবে ২৪ মে, মুম্বাইয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি