বানরের আঁচড়ে বাড়ি ফিরছেন অজি ওপেনার!

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৩:২২আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:৫১

ফ্রেসার ম্যাকগার্ক। বন্যপ্রাণীদের অভয়ারণ্যে সতর্কতা দেওয়াই থাকে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পশু-প্রাণীদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। না হলে কী ধরনের বিপদ আসে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক!

দক্ষিণ আফ্রিকায় হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয়ের পর পুরো দলই ঘুরতে বেরিয়েছিল। তাও আবার বণ্যপ্রাণীদের একটি অভয়ারণ্যে! সেখানেই কাণ্ডটি বাঁধিয়েছেন ফ্রেসার। নিয়ম না মেনেই বানরের জন্য সংরক্ষিত এলাকার কাছে চলে গিয়েছিলেন।  বানরও নিজের কাজটি করা থেকে বিরত থাকেনি। ফলাফল বানর কর্তৃক আক্রান্ত হয়ে যান ফ্রেসার। তার মুখে একটি আঁচড়ই বসিয়ে দিয়েছে একটি বানর।

বণ্যপ্রাণী দ্বারা আক্রান্ত হওয়ায় অজি ম্যানেজমেন্টর মনে হয়েছে আক্রান্ত স্থানে তার চিকিৎসা প্রয়োজন। তাই ফ্রেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। পরিবারও বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন। পূর্বসতর্কতার অংশ হিসেবে ঘটনার সাত দিনের মাথায় অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাটসম্যানকে।

এই অবস্থায় শেষ দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়াকে বদলি কাউকে ডাকতে হচ্ছে দলে।  ফ্রেসার নিজেও বুঝতে পেরেছেন এতটা কাছে যাওয়া উচিত হয়নি, ‘আমার মনে হয় ওদের এতটা কাছে যাওয়াতেই বানরটি হানা দিয়েছিল। আমার শিক্ষা হয়েছে। এখন চিকিৎসাটি শেষ করার অপেক্ষা, যাতে মাঠে দ্রুত ফিরতে পারি।’ টুর্নামেন্টের শেষ মুহূর্তে থাকতে না পেরে হতাশাও ঝরেছে তার কথায়, ‘এমন টুর্নামেন্ট চলা অবস্থায় ওদের ছেড়ে যেতে কে চাইবে? তবে আমি আত্মবিশ্বাসী, যে দলটি রয়েছে তারা শেষ দুটি ম্যাচে সঠিক কাজটি করতে পারবে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম