ইউরো-২০১৬ এর ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৫, ০১:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:১৬

euro

আাগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ- ২০১৬ ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জমকালো এক অনুষ্ঠানের ইউরোপে সেরার এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

গ্রুপ নির্ধারণ হওয়ার পরই শুরু হয়ে গেছে কোন গ্রুপ কতটা কঠিন, কোন গ্রুপ সহজ তার হিসাব নিকাশ । তবে অনেকেই ডেথ গ্রুপ হিসেবে গ্রুপ ই এর দিকে ইঙ্গিত করছে । সেখানে ইতালির সঙ্গে আছে বর্তমান বিশ্ব র‍্যাংকিংএ এক নম্বরে থাকা বেলজিয়াম । এছাড়া আছে ব্লাতান ইব্রাহিমোবিচের সুইডেন ও আয়ারল্যান্ড ।

তবে গ্রুপ সি তে থাকা জার্মানি ও পোল্যান্ডের সাথে ইউক্রেন এবং নর্দান আয়ারল্যান্ডকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার কোনও সুযোগ নাই । ডি গ্রুপেও স্বস্তিতে থাকবে না স্পেন। কারণ চেক রিপাবলিক ও ক্রোয়োশিয়া বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে।

তবে তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে স্বাগতিক ফ্রান্স ।

এবারের আসরে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। কে কোন গ্রুপে দেখে নেওয়া যাক:

গ্রুপ ‘এ’: ফ্রান্স, রোমানিয়া, আলবেনিয়া, সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া

গ্রুপ ‘সি’: জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড

গ্রুপ ‘ডি’: স্পেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ক্রোয়েশিয়া

গ্রুপ ‘ই’: বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, সুইডেন

গ্রুপ ‘এফ’: পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম