ডালিয়ার নিভৃতে অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ২১:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪২

ডালিয়া আক্তার ২০০৮ সাল থেকে জাতীয় হ্যান্ডবল দলের সদস্য ডালিয়া আক্তার ডিসেম্বরে এসএ গেমসে খেলতে চেয়েছিলেন। কিন্তু চোট ও ব্যক্তিগত সমস্যার কারণে নেপালে যেতে পারেননি। আর জাতীয় দলে খেলতেও চান না। নিভৃতেই অবসর নিয়ে ফেলেছেন ডালিয়া।

শুধু জাতীয় দল নয়, ঘরোয়া হ্যান্ডবলেও আর বেশি দিন খেলবেন না। আগামী মার্চে বিজেএমসির হয়ে বাংলাদেশ গেমসই খেলোয়াড় হিসেব তার শেষ প্রতিযোগিতা হবে।

তবে কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকবেন ডালিয়া। গত বছর একটি পুরুষ দলের কোচ হয়েও হৈচৈ ফেলে দিয়েছিলেন, বিদেশে কোচিং কোর্সও করেছেন।

অবসর প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে ডালিয়া বলেছেন, ‘অনেক তো হলো। প্রায় ২৫ বছর  হ্যান্ডবল খেলছি। পাশাপাশি কোচিং করাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় দলে আর খেলবো না। ঘরোয়া হ্যান্ডবল থেকেও অবসর নেবো। মার্চে বাংলাদেশ গেমসে অংশ নিয়ে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবো।’

শুধু হ্যান্ডবল নয়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন ডালিয়া। ২০১৪ সালে ফিফার কোচেস কোর্সও করেছেন। কিন্তু হ্যান্ডবলেই গড়েছেন ক্যারিয়ার।

কোচিং নিয়ে তার অনেক স্বপ্ন, ‘জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডবলের আন্তর্জাতিক কোচেস কোর্স করেছি। আমার পরিকল্পনা, অবসরের পর কোচিংয়ের সঙ্গে জড়িত থাকা। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই। সেটা নারী-পুরুষ যে দলেরই হোক।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম