ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে চেলসির অবস্থান। হার ও ড্রয়ের বৃত্তে আটকে ব্লুজরা। অন্যদিকে প্রিমিয়ার লিগে উড়ছে চমক দেখানো লিস্টার সিটি। লিস্টার রূপকথার নেপথ্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি জেমি ভার্ডি। টানা ১১ ম্যাচে ১১ গোল করে গড়েছেন রেকর্ড। প্রিমিয়ার লিগের এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
ভার্ডিতে মুগ্ধ চেলসি বস মরিনহো। ভার্ডিকে দলে পেতে চান কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, সে সর্বোচ্চ গোলদাতা। এটা স্বাভাবিক যে বড় দলগুলো তাকে পেতে চাইবে। ভার্ডি যে কোনও দলের হয়ে সাফল্য পাবে বলে মন্তব্য করেন তিনি।
পর্তুগিজ এই কোচ বলেন, আমি মনে করি না আগামী মৌসুমে ভার্ডির টানা গোলের রেকর্ড কেউ ভেঙে ফেলবে। টানা গোল করে যাওয়া অত সহজ কাজ নয়।
/এমআর/








