বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলে পাকিস্তানের ক্ষতি ১৯ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলে পাকিস্তানের ক্ষতি ১৯ কোটি টাকা! বাংলাদেশকে আতিথ্য দিলেও ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এমনটাই দাবি করছে পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’। বাংলাদেশের সঙ্গে সিরিজের মিডিয়া স্বত্ব থেকে বোর্ডের যেই আয় হওয়ার কথা ছিল, তাতো হচ্ছেই না, উল্টো ক্ষতি ২.২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা ১৯ কোটি টাকারও বেশি!

২০১৫ সাল থেকে পিসিবির সঙ্গে মিডিয়া স্বত্বের চুক্তিটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। তারা শুরুতে দাবি করেছিল, ২০১৯ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর পর্যন্তই তারা কাভারেজ দেবে পিসিবিকে। কিন্তু পিসিবির দাবি, এই চুক্তিটি শেষ হওয়ার কথা ২০২০ সালের জুনে।
তাই বাংলাদেশের সঙ্গে থাকা সিরিজটিকেও এখানে যুক্ত করার কথা বলে পিসিবি। তিন ধাপের এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে রয়েছে। সে হিসেবে প্রতিষ্ঠানটির কাছে মিডিয়া স্বত্ব বাবদ পিসিবির দাবি ছিল ৬ মিলিয়ন ডলার।

কিন্তু প্রতিষ্ঠানটি জানায়, আচমকা সিরিজের সবকিছু আয়োজন করতে মাত্র ৭ দিন সময় পেয়েছে তারা। ফলে কাঙ্ক্ষিতভাবে সিরিজের প্রচার করা যায়নি। উল্টো ক্ষতি হয়েছে অনেক। পরে দুই পক্ষই বিষয়টি সুরাহা করেছে আইনি বিশেষজ্ঞের মাধ্যমে। ফলে পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের