ওয়ালটন বিজয় দিবস ভলিবলের উদ্বোধনী দিনে জাতীয় ‘এ’ দল হারিয়েছে জাতীয় ‘ডি’ দলকে। জাতীয় ‘এ’ দল ২৫-১৫, ২৫-২০, ২৫-১৮ পয়েন্টে ৩-০ সেটে হারায় জাতীয় ‘ডি’ দলকে।
এছাড়া জাতীয় ‘বি’ দল ২৫-০৮, ২৫-১৯, ২৫-১২ পয়েন্টে ৩-০ সেটে জাতীয় ‘সি’ দলকে পরাজিত করে।
অন্যদিকে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ২৫-০৯, ২০-০২ ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ পুলিশ মহিলা ভলিবল দলকে পরাজিত করে।
টুর্নামেন্ট উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ.এম ইকবাল-বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সহকারী পরিচালক কুলসুম পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল।
/আরএম/এফআইআর/








