দ্বিতীয় ইনিংসে তামিমের দুর্দান্ত শুরু, ফিরেছেন সাইফ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৪

নাসিমের বলে বোল্ড সাইফ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন বাংলাদেশের দুই ওপেনারই। দ্বিতীয় ইনিংসে অবশ্য আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছেন দুজন। শুরুটা ভালো হলেও দলীয় ৩৯ রানে ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। তারা এখনও পিছিয়ে ১৬১ রানে।

তার আগে প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের প্রতিরোধ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেই তারা প্রথম ইনিংসে অলআউট ৪৪৫ রানে।

২১২ রানে পিছিয়ে বাংলাদেশ শুরুটা করে তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ে। অপরপ্রান্তে ধীর গতিতে খেলেছেন সাইফ। জুটিটা আরও ভালো অবস্থানে পৌঁছার আগেই তা ভেঙে দিয়েছেন নাসিম শাহ। ১৬ রানে ব্যাট করতে থাকা সাইফকে বোল্ড করেছেন নাসিম। তামিম অবশ্য ৩২ রানে ব্যাট করছেন। ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি চার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের