বিশ্ব আর্চারির ব্রেকথ্রু ক্যাটাগরিতে সেরা রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

রোমান সানা ও তার কোচ মার্টিন ফ্রেডরিক। ২০১৯ সালে রোমান সানার পারফরম্যান্স ছিল সাফল্যে উদ্ভাসিত। এশিয়ান আর্চারিসহ দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছেন একের পর এক সোনা। শুধু তাই নয়, বছরের সেরা চমক ছিল বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া টোকিও অলিম্পিকে। সেই রোমান এবার বিশ্ব আর্চারিতে আরও একটি সাফল্য পেলেন। ব্রেকথ্রু বা বড় সাফল্য অর্জনের ক্যাটাগরিতে সেরা আর্চার নির্বাচিত হয়েছেন। রোমানের পাশাপাশি বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন।

বিশ্ব আর্চারি ফেডারেশন তাদের ওয়েব সাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। যার অনলাইন ভোটিং শুরু হয়েছে আগেই। এই ভোটিং ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরে রিকার্ভ ক্যাটাগরিতে অবশ্য সেরা হতে পারেননি রোমান। সেখানে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাডি এলিসন। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষে এই পুরস্কারের নামগুলো ঘোষণা করা হয়।

বিশ্ব আর্চারিতে এমন পুরস্কার পাওয়ার পর রোমান সানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘গত বছর আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য আসছে। বিশ্ব আর্চারিতে ব্রেকথ্রু ক্যাটাগরিতে আমার নাম আসায় আমি বেশ খুশি। এই পুরস্কার সামনের দিকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’

সাফল্যে মোড়ানো বছর উপহার দেওয়াতেই এই পুরস্কার রোমান সানার। মার্চে ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে রুপা জয় দিয়ে শুরু। জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছিল অভাবনীয় সাফল্য। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছেন। সুবাদে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছেন সবচেয়ে বেশি। সেপ্টেম্বরেও ফিলিপাইনে এশিয়া কাপ র‌্যাংকিং প্রতিযোগিতাতেও এসেছে সোনা। তার পর কাঠমান্ডু এসএ গেমসে তিনটি ইভেন্টের সবগুলোতে সোনা জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৪টি পদক জিতে পুরো বছরটি সাফল্যে ভরপুর ছিল তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম