বিশ্বজয়ী ক্রিকেটার অভিষেককে বরণ নড়াইলবাসীর

নড়াইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

নড়াইলে অভিষেককে বরণ করছেন স্থানীয়রা। দেশে ফিরে আসার পর বিশ্বকাপজয়ী যুবারা একে একে ফিরছে যার যার জেলায়। এই ফেরাটা তাদের স্মরণীয় হয়ে উঠছে স্থানীয় জনতার ভালোবাসায়। কারণ এই প্রথম যুব বিশ্বকাপের ট্রফিটা যে এনে দিয়েছেন তারাই। এই যেমন অভিষেক  দাসকে  বরণ করে  নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল তার জেলা নড়াইলে।

বৃহস্পতিবার  বেলা  ১২টার  দিকে  নভোএয়ারের  এক  ফ্লাইটে  প্রথমে যশোর  বিমান বন্দরে  পৌঁছান অভিষেক। বিমান থেকে অভিষেক  নামলে তাকে ফুলের মালায় বরণ করে নেন বাবা  অসিত  দাস,  মা  অরুনা  দাস।

অভিষেককে নিয়ে শোভাযাত্রাও হয়েছে নড়াইলে। এরপর গাড়িতে করে রওনা দেন নড়াইলের উদ্দেশে। সেখানে তাকে বরণ করতে নড়াইল শহরের  ১০ কিলোমিটার দূরে অপেক্ষমান ছিলেন প্রায় সহস্রাধিক মানুষ। তার পৌঁছানোর পরই শুরু হয় বর্নাঢ্য  শোভাযাত্রা। অভিষেক নড়াইল শহরে এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে।

এই শোভাযাত্রার একজন হয়েই অভিষেক যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি। সেখানে মিষ্টিমুখ করানো হয় তাকে। পরে শোভাযাত্রাটি অভিষেককে নিয়ে তাদের বাড়ি শহরের বাধাঁঘাট এলাকায় যায়। সেখানে দেওয়া হয় সংবর্ধনা।  অভিষেক সবার ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, ‘ আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি  যেন  এর  চেয়েও ভালো  কিছু অর্জন  করতে  পারি।  বাংলাদেশকে  ভালো কিছু  উপহার দিতে পারি। বাংলাদেশের  জন্য  গৌরব  অর্জন  করার  চেষ্টা  করবো সব  সময়।

 

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম