গার্দিওলার সমব্যথী ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩

পেপের পাশে ক্লপ। আয়ের চেয়ে ব্যয় বেশি করার অপরাধে এখন ঘোর দুঃসময়ে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে আগামী দুই বছর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে তারা। এমন প্রতিকূল সময়ে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা পাশে পেয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে!

ম্যানসিটি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে ব্যয় বেশি করায় আগামী ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুম নিষিদ্ধ থাকবে। উয়েফার নিয়ম ভঙ্গ করাতেই এ শাস্তির মুখোমুখি তারা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির প্রভাব পড়বে ম্যানসিটির খেলোয়াড় থেকে কোচ পেপ গার্দিওলার ওপর। লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ এই পরিস্থিতিতে তাদের সমব্যথী, ‘খবরটি যখন শুনেছি, আমার কাছে তা ধাক্কা হিসেবেই এসেছে। এই মুহূর্তে আমি কল্পনা করতে পারি, পরিস্থিতিটা ওদের জন্য কতটা নির্মম।’

পরিস্থিতি যতটা প্রতিকূলই হোক পেপ গার্দিওলার জন্য, তার প্রতি আলাদা আবেগ কাজ করছে ক্লপের। ম্যানসিটির নিষেধাজ্ঞার পর তিনি জানিয়েছেন, ‘আমার আসলে ধারণা নেই বিষয়গুলো কীভাবে কাজ করে। তবে এতটুকুই বলতে পারি, ম্যানসিটি পেপের অধীনে রোমাঞ্চকর ফুটবলই খেলছে। পেপ যা করেছে, আমি সেসবে সব সময়ই মুগ্ধ ছিলাম। সত্যিকার অর্থে পেপ ও খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে। কারণ ওরা যা করেছে, ভুল কিছু না। ওরা শুধু ফুটবল খেলেছে, যা আলোড়ন সৃষ্টিকারী।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম