খেলতে পারবেন কিনা, জানেন না জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

চোটে পড়েছেন জামাল। প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে জিতেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেই দিনই কাফ মাসলে ব্যথা পান অধিনায়ক জামাল ভূঁইয়া। এই চোটের প্রভাবটা টের পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। ২৩ ফেব্রুয়ারির ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

চোটের পর লিগের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি জামাল। ময়মনসিংহে নিজেদের মাঠে দর্শক হিসেবে থাকতে হয়েছিল। এখন পরের ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে প্রস্তুতি তো দূরের কথা। জামাল অনুশীলনই করতে পারেননি এই ব্যথার কারণে।
বাংলা ট্রিবিউনকে খেলা নিয়ে অনিশ্চয়তার কথাই জানিয়েছেন জামাল, ‘প্রথম ম্যাচে কাফ মাসলে ব্যথা পেয়েছিলাম। এই ব্যথা এখনও আছে। অনুশীলনও করতে পারিনি। পরের ম্যাচ খেলতে পারবো কিনা, জানি না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম