আন্তর্জাতিক মিনি ম্যারাথন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

আন্তর্জাতিক মিনি ম্যারাথন ঢাকায় ঢাকায়  হতে যাচ্ছে আন্তর্জাতিক মিনি ম্যারাথন। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের আয়োজনে এবং রান বাংলার পৃষ্ঠপোষকতায় আগামী ১৩ মার্চ হাতিরঝিলে হবে ১০ কিলোমিটারের এই মিনি ম্যারাথন। 

মূলত মুজিববর্ষকে সামনে রেখে আন্তর্জাতিক এই মিনি ম্যারাথন হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট মোসলেহ উজ জামান। এ এসময় তার সঙ্গে ছিলেন ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল জসিম মোহাম্মদ আল-আমিন ও রান বাংলার ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান।
ম্যারাথনে আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিস্টান্স রেস’-এর অনুমতি পেয়েছে এই মিনি ম্যারাথন। দেশে এটিই তাই  প্রথম আন্তর্জাতিক স্বীকৃত মিনি ম্যারাথন। এতে সবাই অংশ নিতে পারবে। তবে এর জন্য স্থানীয়দের ১ হাজার টাকা এবং বিদেশিদের ৩৫ ডলারের বিনিময়ে রেজিষ্ট্রেশনের করতে হবে।
রেজিষ্ট্রেশন থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ খরচ করা হবে শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম