প্রথম সেশনটা বাংলাদেশের হলেও অস্বস্তি থেকেই গেলো

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২

প্রথম সেশনটা বাংলাদেশের হলেও অস্বস্তি থেকেই গেলো একমাত্র টেস্টে বাংলাদেশের বোলাররা নিজেদের কাজটা ভালো মতো করেছেন দ্বিতীয় দিনের শুরুতে। কিন্তু ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেশনটা নিজেদের করে নিলেও সেখানে থেকে গেলো এক প্রকারের অস্বস্তি। প্রথম ইনিংসে খেলতে নেমে দলীয় ১৮ রানেই বিদায় নিয়েছেন ওপেনার সাইফ হাসান। লাঞ্চে যাওয়ার আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান। বাংলাদেশ পিছিয়ে ২৪০ রানে।

তামিম ইকবাল অবশ্য শুরুতে মেরে খেলবার চেষ্টা করেছেন। সাইফ বিপদ ডেকে আনেন চতুর্থ ওভারে। নিয়ুচির বলে খোঁচা মারতে গিয়ে গ্লাভসবন্দী হয়েছেন ৮ রানে।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে তারা গুটিয়ে দিয়েছে ২৬৫ রানে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনটা সাবধানি ভঙ্গিতে শুরু করেছিল জিম্বাবুয়ে। দিনের প্রথম ওভারটা করেন আবু জায়েদ। পরের ওভারে আসেন তাইজুল ইসলাম। দুই ব্যাটসম্যান ডোনাল্ড তিরিপানো ও রেজিস চাকাভা সাবধানেই খেলতে থাকেন তাদের।

তবে পেসার রাহী সুইং পেতে থাকেন খুব। সেই সুইংয়েই দিনের শুরুতে আঘাতটা হানেন তিনি। তার বল তিরিপানোর ব্যাটের কোনায় লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। ৩১ বলে ৮ রানে ফিরেছেন তিরিপানো।

এর পর নতুন নামা এনডিলোভুকেও থিতু হতে দেননি রাহী। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে রানের খাতা খোলবার আগেই বিদায় দিয়েছেন। রাহীর পর টেস্টে প্রথমবারের মতো উইকেট শিকার করেন তাইজুল। বাঁহাতি স্পিনার লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টিশুমাকে (০)।

চাকাভা অপরপ্রান্তে টিকে দ্রুত কিছু রান তোলার চেষ্টা করেছেন। এই দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় উড়িয়ে মারতে গিয়েই তালুবন্দী হয়েছেন তাইজুলের বলে। নাঈম হাসান তার ক্যাচটি নিলে ২৬৫ রানেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।চাকাভা ফিরেছেন ৩০ রান করে। দ্বিতীয় দিন প্রায় দেড় ঘণ্টার মতো টিকেছিল জিম্বাবুয়ের প্রতিরোধ।

আগের দিন অবশ্য পুরো ৯০ ওভার ব্যাট করেছে জিম্বাবুয়ে। ৬ উইকেটে করেছে ২২৮ রান। দিনটা হয়তো স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পারতো সফরকারীরা। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন সেঞ্চুরি তুলে নিলেও তাকে দিনের শেষভাগে বিদায় দিয়েছেন নাঈম হাসান। ব্যাটিং বান্ধব উইকেটে এই অফ স্পিনারের দারুণ স্পিনেই জিম্বাবুয়ের প্রতিরোধ বেশি স্থায়ী হতে পারেনি। নাঈম প্রথম দিন নিয়েছেন ৪ উইকেট। দুই দিন মিলে রাহী নিয়েছেন ৪টি। আর দুটি নিয়েছেন তাইজুল।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি