প্রিমিয়ার দাবার শীর্ষে শেখ রাসেল মেমোরিয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:০১

chess pix ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে চতুর্থ রাউন্ডের খেলা শেষে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব।৪ খেলায় তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩ খেলায় এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৪ খেলায় ৫ পয়েন্ট নিয়ে সম্মিলিতভাবে দ্বিতীয় স্থানে আছে।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে পরাজিত করে। শেখ রাসেল মেমোরিয়ালের তিন খেলোয়াড় ভারতীয় আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ যথাক্রমে প্রিতম-প্রিজমের অনতা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম হোসেন ও মো. আসাদুজ্জামানকে পরাজিত করেন। প্রিতম-প্রিজমের মোকাদ্দেসুর রহমান খান শেখ রাসেল মেমোরিয়ালের ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে ড্র করেন।
বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে গোল্ডেন স্পোর্টিংয়ের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও শ্রীজিৎ পলের বিরুদ্ধে জয়ী হলেও নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব গোল্ডেন স্পোর্টিংয়ের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর কাছে হেরে যান এবং নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন গোল্ডেন স্পোর্টিংয়ের ভারতীয় খেলোয়াড় প্রান্তিক রায়ের সঙ্গে ড্র করেন।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। নৌবাহিনী জুনিয়র দাবা দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মাহতাব উদ্দিন আহমেদ ও মো. শরীফ হোসেন যথাক্রমে সুলতানা কামাল পাঠাগারের সুজন, দেওয়ান মো. রিয়াদ ও শফিকুল ইসলামকে পরাজিত করেন। সুলতানা কামাল পাঠাগারের মাসুদুর রহমান বারী নৌবাহিনী জুনিয়র দাবা দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। সোনালী ব্যাংকের বেলাল হোসেন, আবু হানিফ ও মতিউর রহমান মামুন যথাক্রমে লিওনাইনের শামসুল কবীর চৌধুরী, মো. খোরশেদ আলম ও ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে পরাজিত করেন। সোনালী ব্যাংকের আবজিদ রহমান লিওনাইনের মো. মঞ্জুর আলমের সঙ্গে ড্র করেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম