ভিদাল-বুশকেৎজ নেই, উদ্বিগ্ন নন সেতিয়েন

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০

ভিদাল-বুশকেৎজ নেই, উদ্বিগ্ন নন সেতিয়েন

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে নাপোলির বিপক্ষে আরও কঠিন পরিস্থিতির সামনে পড়েছে বার্সেলোনা। সের্হিয়ো বুশকেৎজ হলুদ কার্ড দেখায় খেলতে পারবেন না দ্বিতীয় লেগে। আবার ঢুঁশ দিয়ে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না দলটির চিলিয়ান ফরোয়ার্ড আর্তুরো ভিদালও। এমন পরিস্থিতিতেও উদ্বিগ্ন নন বার্সা কোচ কিকে সেতিয়েন।  উল্টো মনে করেন, এই বৈতরণী সহজেই পার করতে পারবে তার দল।

প্রথম লেগের খেলাটি ড্র হয়েছে ১-১ গোলে। অবশ্য এই ড্রয়ে হতাশাই সঙ্গী ছিল বার্সার। মারিও রুইকে ট্যাকল ও ঢুঁশ দেওয়ায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই হলুদ কার্ড পান ভিদাল। তাই দ্বিতীয় লেগে খেলতে পারবেন না তিনি।

আবার দ্বিতীয়ার্ধে মার্টেন্সকে কড়া চ্যালেঞ্জ করে হলুদ কার্ড দেখেছেন মিডফিল্ডার বুশকেৎজ। কোচ সেতিয়েন এই পরিস্থিতিতেও খুব আত্মবিশ্বাসী, ‘গুরুত্বপূর্ণ দুজনকে হারিয়েছি। আমরা এই অবস্থা সমাধানের চেষ্টা করবো। তবে জর্ডি আলবা ও সের্হিয়ো রবের্তোকে দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

পরিস্থিতি যাই হোক, সেতিয়েন সব কিছু ইতিবাচক দৃষ্টিতেই দেখতে চাইছেন, ‘আমাদের আশাবাদী থেকেই পরিস্থিতি বিচার করতে হবে। ভাবতে হবে ইতিবাচকভাবে।’

কোন ইতালিয়ান ক্লাবের মাঠে গত ৫ ম্যাচে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। সর্বশেষ নেপলসেও এর ব্যতিক্রম হলো না। শিষ্যদের নিষ্প্রভ পারফরম্যান্সের মূল্যায়নে সেতিয়েন বলেছেন, ‘সার্বিক বিচারে ফলটা ভালো, এই ভেবে যে ঘরের মাঠে আমাদের ফিরতি লেগে খেলতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম