রিয়ালের বাজে নৈপুণ্যের সাক্ষী হলেন পিকে!

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২০, ১২:২৯আপডেট : ০২ মার্চ ২০২০, ১৩:৩৫

রিয়ালের বাজে নৈপুণ্যের সাক্ষী হলেন পিকে! এল ক্লাসিকো এলে দেখা মেলে কথার লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বী দুই দল একে অপরকে ঘায়েল করেন সমালোচনার তীক্ষ্ণ বাণে। যেমনটি করেছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। ২-০ গোলে হারলেও তার কাছে মনে হয়েছে, বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের অন্যতম বাজে নৈপুণ্যের সাক্ষী হয়েছেন!

এমন উপলব্ধির পেছনে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন পিকে। বার্সা প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি একটিও। বরং দ্বিতীয়ার্ধে ভাগ্যপ্রসূত গোল পেয়ে এগিয়ে গেছে রিয়াল।

এর পেছনে ভূমিকা ছিল পিকের-ই। তার পায়ে লেগেই ভিনিসিয়াস জুনিয়রের বাম প্রান্ত থেকে নেওয়া শট গিয়ে পৌঁছায় বার্সার জালে। ম্যাচের পর তার প্রতিক্রিয়া, ‘আমরা মর্মাহত। মনে করেছিলাম এখানে ভালো ফল পাবো। কারণ মাদ্রিদ খুব বাজে অবস্থায় থেকে এই ম্যাচে খেলতে নেমেছিল। মনে হয়েছে প্রথমার্ধে মাদ্রিদের অন্যতম বাজে নৈপুণ্যের একটি প্রত্যক্ষ করলাম।’

রিয়াল মাদ্রিদকে নিয়ে এই মন্তব্যকে আবার সমালোচনা বলতে রাজি নন পিকে, ‘সমালোচনা হিসেবে বিষয়টি আমি বলতে চাইবো না। সমস্যা আমাদের সবারই আছে। আমরাও খুব একটা ভালো করতে পারছি না। তবে আমরা সুযোগ হাতছাড়া করেছি, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছেই ছিল। সুযোগগুলো কাজে লাগাতে পারলে, ওদের ফেরাটা কষ্টকর হয়ে যেত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী