চ্যাম্পিয়নস লিগে দুই বছরের নিষেধাজ্ঞার খবরে ম্যানচেস্টার সিটির বর্তমান আবহটা গুমোট হয়েে উঠেছে। এমন পরিবেশে কিছুটা স্বস্তির সুবাতাস বয়ে এনেছে লিগ কাপের শিরোপা। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তুলেছে সিটি।
প্রত্যাশিতভাবে এবারের প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে লিভারপুল। তবে সবার আগে ম্যানসিটিই ঘরোয়া লিগের কোনও শিরোপা ঘরে তুলতে পারলো।
দুই অর্ধেই আধিপত্য ছিল সিটির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুই গোল করে জয় সুনিশ্চিত করে ফেলে তারা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা ম্যাচ থেকে গার্দিওলার দলে পরিবর্তন ছিল ৮টি। এই পরিবর্তন প্রভাব ফেলতে পারেনি সিটির আক্রমণে।
২০ মিনিটে প্রথম গোলটি করেছেন সের্হিয়ো আগুয়েরো। ৩০ মিনিটে পরের গোলটি করেছেন রদ্রি। অ্যাস্টন ভিলা ৪১ মিনিটে একটি গোলই শোধ করতে পেরেছে। দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলের কাছে চলে গিয়েছিলেন আগুয়েরো। যদিও্ তার এই প্রচেষ্টা লক্ষ্য বরাবর থাকেনি।








