করোনাভাইরাস আতঙ্কে জুভেন্টাস-এসি মিলান ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১০:১৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১০:২৮

করোনাভাইরাস আতঙ্কে জুভেন্টাস-এসি মিলান ম্যাচ স্থগিত করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিপদে ফেলে দিয়েছে ইতালির ক্রীড়াঙ্গনকে। শুরুতে দর্শকহীন মাঠে খেলা চালানোর পরিকল্পনা ছিল। এবার তো ম্যাচই স্থগিত হয়ে গেলো সেই আতঙ্কে!

বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল জুভেন্টাস ও এসি মিলানের। ভাইরাসের কারণে দেশটির পরিস্থিতি নাজুক হওয়ায় ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জুভেন্টাস বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী দিনক্ষণ জানানো হবে।’

দ্বিতীয় লেগটি হওয়ার কথা ছিল আলিয়াঞ্জ এরেনায়। প্রথম লেগে দুই দলই ছিল সমতায়। ড্র হয়েছে ১-১ গোলে।

অবশ্য এমন আতঙ্কের কারণ দ্রুত মৃতের সংখ্যা বেড়ে যাওয়া। ২৪ ঘণ্টায় ইতালিতে এই ভাইরাসে মারা গেছেন ২৭জন। মোট মৃতের সংখ্যা এখন ৭৯! এই অবস্থায় সিরি আ’তে গত সপ্তাহে মাঠে গড়িয়েছে মাত্র ৪টি ম্যাচ। একই আতঙ্কে সুইজারল্যান্ডের শীর্ষ ফুটবল লিগই এখন স্থগিত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম