স্থগিত দিল্লির বিশ্বকাপ শুটিং, কারণ করোনাভাইরাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৯:০০আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৯:২২

স্থগিত দিল্লির বিশ্বকাপ শুটিং, কারণ করোনাভাইরাস করোনাভাইরাসের প্রাদুর্ভাবে  দিল্লিতে  স্থগিত  হয়ে  গেছে বিশ্বকাপ শুটিং। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ১৫ মার্চ থেকে ২৫ মার্চ। করোনা  আতঙ্কে  ১৬ এপ্রিল থেকে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিকের প্রস্তুতিমূলক একটি ইভেন্টও বাতিল হয়ে গেছে।

আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন অবশ্য টুর্নামেন্টটি পরে দুটি ধাপে করার একটি প্রস্তাব দিয়ে রেখেছে। তাদের প্রস্তাবনা অনুসারে রাইফেল ও পিস্তল প্রতিযোগিতার সূচি ঠিক হয়েছে ৫ থেকে ১২ মে।  আবার শটগান প্রতিযোগিতার দিনক্ষণ ২ থেকে ৯ জুন।

টুর্নামেন্টটি স্থগিত করতেই হতো। এর আগে আন্তর্জাতিক সংস্থাটির কাছে টুর্নামেন্টটি স্থগিত করার আবেদন জানায় ভারতের রাইফেল অ্যাসোসিয়েশন। কারণ ভারতে এরই মধ্যে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইরান থেকে আগতদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এমন পরিস্থিতিতে ২২টি দেশ দিল্লির এই ইভেন্ট থেকে নিজেদের প্রত্যাহারও করে নিয়েছে। তাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দেয় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)।

বাংলাদেশ থেকে এই টুর্নামন্টে অংশ নেওয়ার কথা ছিল ৬ জনের। এরা হলেন- আব্দুল্লাহ হেল বাকি, সৈয়দা আতকিয়া হাসান, শাকিল আহমেদ, রিসালাতুল ইসলাম, জাকিয়া সুলতানা ও আনোয়ার হোসেন।

টুর্নামেন্ট আপাতত স্থগিত হয়ে যাওয়ায় কমনওয়েলথে রুপাজয়ী শুটার শাকিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুনেছি টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেছে। এক দিয়ে ভালোই হলো। আমাদের মাঝেও এক প্রকার আতঙ্ক কাজ করছিল। এখন টুর্নামেন্ট পরে হলে নির্বিঘ্নে খেলায় মনোযোগ দিতে পারবো।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম