আন্দ্রে রাসেলের ১৪ বলে ৪০*, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২০, ০০:০০আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:১৫

আন্দ্রে রাসেলের ১৪ বলে ৪০*, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বাগতিকরা হেরেছে ৭ উইকেটে। তাতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ক্যারিবীয়রা।   

সিরিজের প্রথম ম্যাচেও ছিল রান উৎসব। দ্বিতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে টস জিতেও শুরুতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। যেখানে প্রথম ম্যাচেই শুরুতে ব্যাট করা ক্যারিবীয়দের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৬। সেখানে নিয়মিত বিরতিতে উইকেট হারানোতে এই ম্যাচে শ্রীলঙ্কার স্কোর বড় হয়নি। ১০৯ রানে বিদায় নিয়েছেন ৬জন। শেষ দিকে দাসুন শানাকার ২৪ বলে ৩১ ও থিসারা পেরেরার ১৩ বলে ২১ রানে সংগ্রহটা দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রানে।  

এই লক্ষ্যতে ক্যারিবীয়দের যে আটকানো সহজ নয়, তা পরে টের পেয়েছে শ্রীলঙ্কা।। তেমনটি করতে অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে ধারালো বোলিং করতেই হতো। কিন্তু ব্যর্থ ছিলেন, ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন! ক্যারিবীয়রা ২৩ রানে লিন্ডল সিমন্সের উইকেটটি হারালেও তারা জয়ের মঞ্চে ওঠে ব্রেন্ডন কিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে। ২১ বলে ৪৩ করে ফিরেছেন কিং। তাতে ছিল ৬টি চার ও ২টি ছয়। রোভম্যান পাওয়েল ১৭ রানে ফিরলেও শেষ দিকে তাণ্ডব শুরু করেন আন্দ্রে রাসেল। ১৪ বলে ৬ ছক্কায় অপরাজিত ছিলেন ৪০ রানে। সঙ্গে শ্লথ গতিতে অপর প্রান্ত আগলে খেলেছেন হেটমায়ার। ৪২ বলে ৪৩ রানে অপরাজিত থেকেছেন তিনি। এই দুজনের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ও সিরিজসেরা ছিলেন আন্দ্রে রাসেল।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান