নতুন ওয়ানডে অধিনায়ক নিয়ে যা বললেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ১৫:৪৫আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৬:২৮

নতুন ওয়ানডে অধিনায়ক নিয়ে যা বললেন সাকিব মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর নতুন ওয়ানডে অধিনায়ক নিয়ে বোর্ড মিটিংয়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ ছাড়াও বেশ কয়েকজ জুনিয়র ক্রিকেটারদের নিয়ে আগ্রহ আছে বিসিবির। তবে মাশরাফির স্থলাভিষিক্ত যিনি-ই হোন, তিনি পূর্ণমেয়াদে দায়িত্ব পাচ্ছেন না! কেননা বিসিবি আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের হাতেই দায়িত্ব দিতে আগ্রহী।

এই মুহূর্তে নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব। তাই আপৎকালীন সময়ে দল পরিচালনার জন্য একজনের ওপর আস্থা রাখতে চায় বিসিবি। আলোচনায় আছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। কিন্তু এদের মাঝে কে হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক সেটি পরিষ্কার হয়ে যাবে বোর্ড সভার পরেই।

তবে এর আগে লন্ডনের একটি অনুষ্ঠানে নতুন অধিনায়ক নিয়ে সাকিব আল হাসান বলেছেন, ‘আমি নিশ্চিত, অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে বিসিবি সঠিক সিদ্ধান্তই নেবে। আমাদের পছন্দের যে কজন আছে, তাদের যে কাউকে দিলেই সে ভালো করবে। অবশ্যই এদের মধ্যে সেরাকেই বিসিবি পছন্দ করবে।’

সাবেক অধিনায়ক মাশরাফি অবশ্য সিনিয়রদের দায়িত্বে দেখতে চাইছেন। বাংলাদেশ দলকে পরিচালনা করতে সিনিয়র ক্রিকেটারই বেশি পারদর্শী হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, ‘আমাদের সিনিয়র খেলোয়াড় আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে। তাদের কারও সঙ্গে কথা বলে যাকে ভালো মনে হয়, তাকে দিলে হয়। সিনিয়ররা সবাই সামর্থ্য রাখেন। আগে-পরে তারা অধিনায়কত্বও করেছেন। এখন দেখার বিষয় কাকে দায়িত্ব দেয় বিসিবি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি