রোনালদিনহোর জামিন আবেদন বাতিল

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৬:০৫আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:০৮

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনালদিনহো। জেল থেকে খুব দ্রুতই ছাড়া পাচ্ছেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনালদিনহো। ভাই রবার্তো অ্যাসিসকে সঙ্গে নিয়ে ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশ করেছেন। এই অপরাধে দুজনের স্থান হয়েছে প্যারাগুয়ের জেলে। তাদের আইনজীবী  জামিনের আবেদন করলেও প্যারাগুয়ের আদালত তা আমলে নেননি।

ভুয়া পাসপোর্টসহ আরও কিছু অপরাধে রোনালদিনহো ও তার ভাই আটক হন শুক্রবার। এরই মধ্যে আসুনসিওনের কারাগারে পাঁচদিন কাটিয়ে ফেলেছেন রোনালদিনহো ও তার ভাই।

অবশ্য জেলে সর্বোচ্চ সুবিধাই দেওয়া হচ্ছে দু’বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহোকে। দুই ভাইকেই দেওয়া হয়েছে বিছানা। সেলে রয়েছে ফ্যান ও টেলিভিশন দেখার সুবিধা।

বিচারক গুস্তাভো আমারিল্লা বলেছেন, এই ঘটনায় নতুন প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্তে যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, তাই সাবেক ফুটবলারকে জেলে রাখাকেই শ্রেয় মনে করছেন তিনি।

আমারিল্লা অবশ্য এও স্বীকার করে নিয়েছেন, দুই ভাইয়ের বিরুদ্ধে আনা শাস্তিটা হয়তো একটু বেশি-ই হয়ে যাচ্ছে। কিন্তু তদন্ত যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেটি রক্ষার দায়িত্ব তার।

এর আগে গৃহবন্দী হিসেবে দুই ভাইকে রাখার জন্য জামানত হিসেবে ৭ লাখ ৫০ হাজার ডলার থেকে ৮ লাখ ডলারের কথা বলা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌসুলি ওসমার লিগাল বিরোধিতা করেছেন এই আবেদনের। তার যুক্তি, ‘রোনালদিনহোর যেরকম আর্থিক অবস্থা, তাতে অঙ্কটা খুবই সামান্য।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি